"দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা বাংলাদেশের কারিগরি শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আধুনিক ও যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।" তাত্ত্বিক শিক্ষা ও ব্যবহারিক শিক্ষা পরস্পরের পরিপূরক। আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতার সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপই হলো কারিগরি শিক্ষা। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, বাস্তবভিত্তিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই “দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা” এগিয়ে চলেছে।.....
বিস্তারিত

